Header Ads

মেয়েদের ফ্যাশন টিপস

কোন ড্রেস পরলে আমাকে ভালো মানাবে ? কোন ড্রেসের সঙ্গে কোন জুয়েলারি মানানসই হবে ? কোন ড্রেসের সাথে কেমন হেয়ার স্টাইল হবে দিনে অথবা রাতে কেমন মেকআপ সবার মাঝে আমাকে গর্জিয়াস হিসেবে প্রেসেন্ট করবে এমন হাজারও প্রশ্ন দেখা দেয় আমাদের মেয়েদের মনে। এইসব প্রশ্নের উত্তর জানতে এবং নিজেকে ফ্যাশনেবল রাখতে প্রত্যেক মেয়ের কয়েকটি বিষয় মাথায় রেখে চলা উচিত ।
১.ফ্যাশনেবল থাকতে হলে অবশ্যই ফ্যাশনের খুটিনাটি সব কিছু জানা প্রয়োজন। নিজের গড়ন অনুযায়ী বেছে নেওয়া চাই সঠিক লেন্থের জামাকাপড়।এমন কোনো ড্রেস বেছে নেয়া যাবে না যা আপনার গঠনের সাথে মানানসই না।
২.সবসময় ফ্যাশনেবল জামাকাপড় বেছে নিতে হবে। তবে অবশ্যই কোয়ালিটির কথা মাথায় রেখে। আরামদায়ক জামাকাপড় অত্যাধিক ফ্যাশনেবলের থেকেও বেশি কাম্য।কেননা , অনেক জাকজমক দেখে একটা ড্রেস আপনি ক্রয় করলেন কিন্তু সেটা পরে আপনি আরাম পাচ্ছেননা তাহলে টাকা + পছন্দের ড্রেস দুটি বৃথা যাবে।
৩.পোশাকে আনুন নতুনত্ব , আপনার মনেরমতো করে জামাকাপড়ে স্টাইল জুড়লে পাবেন নতুন কিছু। যা আপনাকে আর পাঁচজনের চেয়ে আলাদা করে তুলবে।আমরা কে না চাই সবার মাঝে নিজেকে আলাদা করে জাহির করতে।
৪. যতই ফ্যাশনেবল জামাকাপড় পড়ুন না কেন, সিম্প্লিসিটির কোনও তুলনা নেই। সাদাসিধে সাজগোজ অনেক বেশি মানিয়ে যায় ক্ষেত্র বিশেষে।তাই সবসময় সিম্পল থাকার চেষ্টা করুন।
৫. অন্যদের নকল না করে, নিজের জন্য নতুন কিছু সৃষ্টি করুন । যা অন্যদের থেকে অনেক আলাদা ও নজরকাড়া।
৬.আপনার নিজস্ব ফ্যাশন যাই হোক না কেন, বর্তমান ফ্যাশন ট্রেন্ডের কথা মাথায় পোশাক বেছে নিতে হবে ।নইলে অন্য ৮/১০ জনের মাঝে আপনাকে মানিয়ে নিতে কষ্ট হবে।
৭. পোশাকের সঙ্গে মানানসই অ্যাক্সেসরিজ় বেছে নেওয়াটা জরুরি। নয়তো মাটি হয়ে যেতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট।
৮.ফ্যাশন সচেতন থাকা ভালো। তবে ফ্যাশনেবল্ থাকতে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য করা একেবারেই ঠিক না।সবসময় নিজের আয়ের প্রতি খেয়াল রেখেই খরচ করা উচিত
৯.জামাকাপড়ের যথাযথ ফিটিংস বদলে দিতে পারে আপনার লুকস্।কিন্তু অনেকেই একটু ঢিলেঢালা কাপড়েই বেশি সাস্যন্দ বোধ করেন।সর্বপরি নিজের যেভাবে ভালোলাগে ঠিক সেভাবেই নিজেকে সাজান
১০. নিজের ড্রেসের সাথে মাচিং করে সবসময় মেকআপ করা উচিত।সেক্ষেত্রে , দিনের বেলায় হালকা মেকআপ নিলেও রাতের আলোতে অবশ্যই গারো মেকআপয়ের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে হবে

No comments

Powered by Blogger.