‘নো মেকআপ লুকস’ চাইলে মেকআপ করুন এইভাবে
সাজগোজ বিষয়টাই নির্ভর করে কেমন করে তাকে বহন করছেন আপনি। টিপ-লিপস্টিক-মেকআপ ব্রাশ-আই শ্যাডো-লাইনার এ সবের মিলমিশেই যে সুন্দর হয়ে উঠতে হবে এমন কিন্তু মানে নেই। বরং ‘নো মোকআপ’ লুকেও আপনি হয়ে উঠতে পারেন অনন্যা।
বিয়ে বাড়ি হোক বা পার্টি, টুকটাক বেড়ানো কিংবা অফিস মিটিং—এই লুকেই বাজিমাক করতে পারেন আপনি। কেবল জানা দরকার কিছু কৌশল। অনেকেই মনে করেন, খুব সাজগোজ ছাড়া বুঝি ভিড়ের মধ্যে নজরে আসা যায় না। বরং আধুনিক স্টাইল স্টেটমেন্ট এর উল্টো কথাই বলছে। এমনভাবে মেকআপ করতে হবে যেন দেখে মনে হবে মেকআপ করাই নেই। বি-টাউনের অনেক সেলিব্রিটিই ইদানীং এই নো মেকআপ লুকেই প্রকাশ্যে আসছেন।
কেমন করে এই নো মেকআপ লুকস আনতে হয় জানেন? কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই পেয়ে যাবেন এমন অবিশ্বাস্য সৌন্দর্য।
প্রথমে ত্বকে খুব ভালো করে ময়শ্চারাইজার মাখুন। এর পর প্রাইমার ঘষে নিন। এতে নো মেক আপ লুকস বেশি ক্ষণ স্থায়ী হবে।
ত্বকের রঙের সঙ্গে মানানসই রঙের ফাউন্ডেশন লাগিয়ে নিন। এমনভাবে ব্লেন্ড করুন যাতে ফাউন্ডেশন পুরোটাই বসে যায় ত্বকে।
একটি ব্রাশের সাহায্যে চিবুক, কপাল ও গালের ভিতরের দিকে হাইলাইটার লাগান।
_1.jpg?1548389599272)
ত্বকের চেয়ে গাঢ় শেডের রংকে ব্লাশারের জন্য বেছে নিন। খুব হালকা টানে গালের শেষের প্রান্তে বুলিয়ে দিন তা।
চোখের উপরের ও নীচের পাতায় ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ন্যাচারাল রঙের আইশ্যাডো লাগান। এতে চোখ আলাদা করে চোখেও পড়বে আবার রংচঙে আইশ্যাডো দিয়েছেন বলেও মনে হবে না।
চোখের উপরের ও নীচের পাতায় ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ন্যাচারাল রঙের আইশ্যাডো লাগান। এতে চোখ আলাদা করে চোখেও পড়বে আবার রংচঙে আইশ্যাডো দিয়েছেন বলেও মনে হবে না।
চোখের ভ্রূ-কে ভরাট দেখাতে হালকা করে কালো রঙের আই ব্রো পেন্সিল বুলিয়ে নিন।
এ বার চোখের পাতায় কালো রঙের মাশকারা লাগিয়ে নিন। খেয়াল রাখবেন, মাশকারার ব্যবহার যেন খুব গাঢ় না হয়। এ বার কেবল ন্যাচারাল রঙের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিলেই আপনার নো মেক আপ লুক তৈরি!
No comments