Header Ads

অল্প হাইটের মেয়েদের ফ্যাশন

অল্প হাইটের মেয়েদের ফ্যাশন
আপনার হাইট কম তাই মনেরমতো ফ্যাশন করতে সব সময় কিছু না সমস্যা থেকেই যায় তাই না? কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। আর তাদের ফ্যাশনেরও বহু সুযোগ রয়েছে। কিন্তু অনেকেই এসব বিষয় ঠিকঠাক জানেন না। তাই তারা ঠিকঠাক কাজেও লাগাতে পারেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে একটি প্রতিবেদনে শর্ট হাইট মেয়েদের ফ্যাশন সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে একটি আলোচনায় অনেকগুলি তথ্য উঠে এসেছিল।

. অনেকেই উঁচু হিল জুতো পরে স্টাইল করতে পছন্দ করেন। যদিও বিষয়টি সব সময় যে প্রয়োজনীয়, তা নয়। আপনার উঁচু জুতোর প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনে বেরিয়ে আসতে পারেন। মাঝারি উঁচু জুতো কিংবা ফ্ল্যাট জুতোও অনেক কম লম্বা মেয়ে ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে পায়ের আরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
. যখনই পোশাক কিনবেন, অথবা ডিজাই পছন্দ করবেন যেন পোশাকের রেখা লম্বালমি হয়। কারণ লম্বা রেখায় দেহ গঠনকে লম্বা দেখায়।

. যদি শাড়ী পরতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন শাড়ীর পাড় চিকন হয়, পাড় মোটা হলে শাড়ীর জমিন চাপা হয়ে যায়। এতেকরে খাটো মেয়েদের আরো খাটো দেখায়।
. হাই বুট বা উঁচু জুতো সব সময় যে আপনার জন্য কাজ হবে এমনটা নয়। এ ক্ষেত্রে হিডেন হিল সহ হাই বুট হতে পারে একটি ভালো সমাধান।
. অ্যাক্সেসরিজ ব্যবহার কি আপনাকে মাঝে মাঝে বিরক্ত করে? এ ক্ষেত্রে বাড়তি অ্যাক্সেসরিজ ব্যবহার বাদ দিন। জুয়েলারি যেন আপনাকে মাত্রাতিরিক্ত ঢেকে না রাখে, সেদিকে নজর দিন।

. ফ্যাশন মানেই সব ঋতুর দিকেই আপনাকে নজর দিতে হবে। বড় আকারের টি-শার্ট ও সোয়েটার আপনার জন্য সমস্যার? এ ক্ষেত্রে বড় সাইজের বদলে রেগুলারই সঠিক মাপের নিতে হবে। এ ছাড়া বড় টপের সঙ্গে স্লিক লেগিংস ও হিল পরা যেতে পারে।
তথ্য ও ছবিঃ ইন্টারনেট

No comments

Powered by Blogger.