Header Ads

আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে ইনবক্স বাই জিমেইল

ইনবক্স অ্যাপইনবক্স অ্যাপযাঁরা গুগলের জিমেইল সেবা ব্যবহার করেন, সম্প্রতি তাঁরা বেশ কিছু নতুন ফিচার পেয়েছেন। এসব ফিচার এসেছে গুগলের ইনবক্স নামের একটি সেবা থেকে। জিমেইলকে গুরুত্ব দিতে ওই ইনবক্স সেবাকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। আগামী ২ এপ্রিল থেকে সেবাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে। যাঁরা ইনবক্স সেবাটি ব্যবহার করছেন, তাঁদের জিমেইল ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আগামী মাসে গুগল শুধু তাদের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস বন্ধ করছে না; একই সঙ্গে ইনবক্স বাই জিমেইলকেও বিদায় দেবে। গত বছরেই এ সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছিল। তবে বন্ধ করার নির্দিষ্ট তারিখ জানায়নি। যাঁরা এখন পর্যন্ত ইনবক্স সেবাটি ব্যবহার করছেন, তাঁরা এ অ্যাপের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন।
২০১৪ সালে ইনবক্স বা জিমেইল অ্যাপটি চালু করে গুগল। এটি মূলত উৎপাদনশীলতা বিশেষ করে যাঁদের প্রতিদিন কাজের ক্ষেত্রে অনেক ইমেইল আসে, তাদের উপযোগী করে তৈরি করা হয়েছিল। এতে স্বয়ংক্রিয় উত্তর লেখা, বান্ডেল তৈরি করা প্রভৃতি সুবিধা রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে গুগল তাদের ইনবক্স অ্যাপটিকে ডাউনলোড করতে দিচ্ছে না। গুগল প্লে স্টোরে একে ঠিকমতো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই অ্যাপ থেকে স্মার্ট রিপ্লে, নাজ, ইনলাইন অ্যাটাচমেন্টের মতো সেবা জিমেইলে এসেছে।

No comments

Powered by Blogger.