Header Ads

দীপিকার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন যুবরাজ

দীপিকার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন যুবরাজ
যুবরাজ সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম ছিল বলে শোনা যায়। যদিও এ সম্পর্ক স্থায়ী হয়নি। গত বছরের নভেম্বরে বলিউড তারকা রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। এর আগে ছয় বছর প্রেম করেছেন তারা। আর যুবরাজ আগেই বিয়ে করেছেন বলিউডের আরেক অভিনেত্রী হেজেল কিচকে।
২০০৭-এ টি-২০ বিশ্বকাপের সময় আলাপ হয়েছিল দীপিকা-যুবরাজের। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়ান। 
সম্প্রতি দীপিকার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন যুবরাজ। তিনি বলেছেন, মুম্বাইতে পরিচিত বন্ধুর মাধ্যমে দীপিকার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমরা একে অপরকে পছন্দ করতাম। নিজেদের সম্পর্কে আরও বেশি করে জানতে চাইতাম। তবে খুব বেশি সময় দিতে পারতাম না কেউই। সময়ের সঙ্গে সঙ্গে দীপিকা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল, আর আমিও…। কেউ যদি সম্পর্কে না থাকতে চায়, তখন অন্য আর একজনের কিছু করার থাকে না। আমি কাউকে দোষ দিচ্ছি না।

No comments

Powered by Blogger.